কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়

কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান রবিবার অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়

কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়
কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সিটি কলেজের সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান মজনু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএর সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ এএফএম আমিনুল হক রতন।

স্বাগত বক্তব্য রাখেন বিদায় অনুষ্ঠান কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক মোঃ আশাদুল হক। কুরআন তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী হাসান তারিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রক্টর মোঃ হাসিবুল ইসলাম তামিম ও প্রমোশন অফিসার ইমাম মেহেদী।

বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হাসাবুল ইসলাম ও সহকারী মোহিত কুমার বিশ্বাস। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুবাইয়া সুলতানা অর্থি ও আল আমিন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আবদুস সালাম ও মল্লিকা খাতুন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া সিটি কলেজে এইসএসসি পরীক্ষার্থীদের বিদায়

অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন ইব্রাহিম, আকাশ, সোহাগ, সিথি ও রুহি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি আলহাজ্ব মতিয়ার রহমান মজনু বিজ্ঞান থেকে রুমানা খাতুন, মানবিক বিভাগ থেকে জিহান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে রাকিবুল ইসলামের প্রবেশ পত্র আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।

উল্লেখ্য, কলেজের অধ্যক্ষ মোঃ আন্তাজ উদ্দীন ও বিদায় অনুষ্ঠান কমিটির আহবায়ক মোঃ ওবাইদুর রহমান এক বার্তায় বিদায় অনুষ্ঠানে সহযোগিতার জন্য রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর