কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে প্রায় ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সুজন মন্ডল (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। অপর অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে পশ্চিম ধর্মদাহ মাঠ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫ বোতল মদ ও ৩ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। অপরদিকে, গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবির টহলদল দৌলতপুরের জামালপুর কান্দির পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সুজন মন্ডল (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে।

তিনি জামালপুর কান্দির পাড়া গ্রামের কিনার মন্ডলের ছেলে। বিজিবি জানায়, আটকের সময় সুজন মন্ডলের কাছ থেকে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৯ লাখ ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর