খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৩ই আগস্ট ২০২৩, ১২:৭ এএম

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিউজিক অ্যাসোসিয়েশন কুষ্টিয়া। গত ৩১ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময় কুষ্টিয়া সংগীত এবং সংগীত শিল্পীদের নানান বিষয় নিয়ে আলোচনা করেন মিউজিক এসোসিয়েশনর নেতৃবৃন্দ। এসময় মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়ার সার্বিক সাফল্য কামনা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
এসময় মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া সংগঠন টির উপদেষ্টা আনিসুজ্জামান ডাবলু, সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ম.মনিরুজ্জামান মিয়া, সহ-সভাপতি আনুয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মিউজিক এসোসিয়েশন কুষ্টিয়া সংগঠনটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। সঙ্গীতাঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
মন্তব্য