বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ২৯, ২০২৩
বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান

শুক্রবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের তৃণমুলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং জনসংযোগ করছেন ।

বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান

বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান

বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না : সদর খান

মতবিনিময় ও জনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হবিবর রহমান হবি, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান সহ উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা ।

মতবিনিময় ও জনসংযোগকালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন, ৭১’র প্রেতাত্মারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা এক দফা’র নামে দেশকে আবারো অস্থিতিশীল করতে চাচ্ছে। বিএনপি-জামায়াত দেশ ও জনগণের উন্নয়ন চায় না। বিএনপি-জামায়াত বিদেশীদের মদদে আবার দেশে’র মধ্যে ৭৫ সালের মত অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমাদের যা যা করার আমরা করবো। শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, সাধরণ মানুষ শান্তিতে থাকে, ব্যবসায়ীরা সুন্দরভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারে, দেশে বড় বড় মেগা প্রোজেক্ট বাস্তবায়ন হয়। আওয়ামীলীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

জনগণ জানে বাংলাদেশের উন্নয়নে আওয়ামীলীগ ও শেখ হাসিনা’র কোন বিকল্প নাই। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ আবারও সরকার গঠন করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখবে ।