কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

প্রাগপুর ইউনিয়নে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়েরপাড়া, জয়পুর ও মহিষকুন্ডি বাজারে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করলে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক।

প্রাগপুর ইউনিয়নে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

প্রাগপুর ইউনিয়নে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক
প্রাগপুর ইউনিয়নে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

শুক্রবার বিকাল সাড়ে ৪টার পর থেকে গুড়েরপাড়া, জয়পুর ও মহিষকুন্ডি বাজারের বিভিন্ন এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ, উঠান বৈঠক ও তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়মিতভাবে মতবিনিময় ও পথসভা করে চলেছেন।

আওয়ামীলীগ নেতা মোফাজ্জেল হক গণসংযোগকালে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনার জয় নিশ্চিত করার আহব্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস, জেলা মানবাধিকার নেতা তৌসিকুল ইসলাম বিপ্লব, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, দৌলতপুর ডিগ্রী কলেজের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজু, রবিউল, মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Glive24.com Logo 252x68 px White প্রাগপুর ইউনিয়নে গণসংযোগ করলেন মোফাজ্জেল হক

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর