কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন : ডা: রতন

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিএমএ কুষ্টিয়ার শাখার সাধারণ সম্পাদক ডা. এ এফ এম আমিনুল হক রতন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন : ডা: রতন

আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন : ডা: রতন
আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন : ডা: রতন

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধেও চেতনার ধারাবাহিকতা রক্ষার জন্য গনসংযোগ ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি। বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরেই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধেও চেতনাকে হৃদয়ে ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকার সাথে থাকতে হবে, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। জঙ্গিবাদ উগ্র মৌলবাদ ও অশুভ শক্তিকে পরাজিত করে একটি সুশীল ও মানবতা সম্বলিত জাতি গড়তে হবে।

বর্তমান সরকারের আমলে উন্নয়নমূলক অনেক কাজ ত্বরান্বিত হয়েছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে এক শান্তিপূর্ণ, সমৃদ্ধ, সুখী এবং উন্নত জনপদ। সুশাসন, জনগণের সক্ষমতা ও ক্ষমতায়ন হবে এই অগ্রযাত্রার মূলমন্ত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও জনসেবার বার্তা জনগনের দোড়গোড়ায় পৌছে দিতে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ডা: আমিনুল হক রতন।

Glive24.com Logo 252x68 px White আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন : ডা: রতন

বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রমজান দেওয়ানের সভাপতিত্বে এবং বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিঠুন মন্ডলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বটতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক জামাল মৃধা, ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসরাম বাবু, সদর থানা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আবু হানিফ, বটতৈল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী শেখ, সাধারন সম্পাদক কেরু বিশ্বাস, সাবেক সাধারন সম্পাদক নশো, মস্ত মৃধা, আইয়ুব মৃধা, হারুন শেখ, রফিক, লিয়াকত, বিশ্বজিৎ রায়, জাহাঙ্গীর, নয়ন মন্ডল জিল্লু রহমান, রবিউল ইসলাম, আনন্দ, দাউদ মন্ডল, আকমল সরকার, ইশারত আলী, ছাত্রলীগ নেতা রাব্বি বিশ্বাস, মধু ফকিরসহ অন্যান্যরা।

পরে সুধীজনদের সাথে নৌকার পক্ষে জনসংযোগ ও মতবিনিময় শেষে সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর