কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীর ২৬ মেধাবী শিক্ষার্থী পেল দি অপটিমিস্টসের বৃত্তি

কুষ্টিয়ার কুমারখালীতে ২৬ জন অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ তিন লাখ ৩৬ হাজার টাকার শিক্ষাবৃত্তি – ২০২৩ প্রদান করা হয়েছে। দি অপটিমিস্টস কুষ্টিয়া জেলার পক্ষ থেকে সকালে কুমারখালী কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরের সম্মেলন কক্ষে ৪বছর মেয়াদি প্রকল্পের ২য় কিস্তির টাকা প্রদান করা হয়।

কুমারখালীর ২৬ মেধাবী শিক্ষার্থী পেল দি অপটিমিস্টসের বৃত্তি

কুমারখালীর ২৬ মেধাবী শিক্ষার্থী পেল দি অপটিমিস্টসের বৃত্তি
কুমারখালীর ২৬ মেধাবী শিক্ষার্থী পেল দি অপটিমিস্টসের বৃত্তি

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। দি অপটিমিস্টস কুষ্টিয়া জেলার পরিচালক আশিকুল ইসলাম চপলের পরিচালনায় এবং কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুত্তালিব মিয়ার সভাপতিত্বে দি অপটিমিস্টসের সাধারণ সম্পাদক এ কে এম সাইদুল করিম, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু, কাঙ্গাল হরিনাথ স্মৃতিজাদুঘরের অনুসন্ধান কর্মকর্তা ওবাইদুল্লাহ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বিশিষ্ট কবি ও শিশু সাহিত্যিক সোহেল আমিন বাবু, কবি ও নাট্যকার লিটন আব্বাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীর ২৬ মেধাবী শিক্ষার্থী পেল দি অপটিমিস্টসের বৃত্তি

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর