কুষ্টিয়ার কুমারখালীতে সেচ পাম্প চালাতে গিয়ে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (৯ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামে এদুর্ঘটনা ঘটে। ওই কৃষকের নাম মো. আকমল হোসেন (৫০)। তিনি ওই এলাকার মৃত ইমাম ব্যাপারীর ছেলে।

কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু
শিলাইদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নং ওয়ার্ডের সদস্য নওশের আলী বিশ্বাস জানান, সকালে বাড়ির পাশে নিজ জমিতে সেচ প্রকল্পের পাম্প চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন কৃষক আকমল। পরে স্বজনরা টের পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজন কৃষক মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
![]()
