কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে অসহায়, অভাবগ্রস্থ ও প্রতিবন্ধী মানুষ যেন একবেলা বিনামূল্যে পেটপুড়ে খেতে পারে এ কথা বিবেচনায় এনে বৃহত্তর কুষ্টিয়ার প্রবীণ সাংবাদিক, মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত স্বাধীন বাংলা, সাপ্তাহিক ‘মশাল’ ও ‘ইস্পাত’ পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরীর নামে গঠিত “আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্ট”-এর পক্ষ থেকে প্রতি শুক্রবার ২৭০ জন দুস্থ্যের মাঝে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

Fay 12 7 7 2023 কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ
কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

এরই ধারাবাহিকতায় শুক্রবার (০৭ জুলাই) বাদ জুম্মা কুষ্টিয়া শহরের মজমপুর গেটস্থ দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা কার্যালয়ে এক বেলা খাবার বিতরণ কর্মসুচীর খাবার বিতরণ করা হয়। এ সময় প্রতিবন্ধী, খেটে খাওয়া মানুষ, রিকসা চালকসহ বিভিন্ন বয়সের ২৭০ জন মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিস্জ্জুামান ডাবলু, আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সদস্য ওয়াসিফ বারী চৌধুরী লেখনসহ দৈনিক আন্দোলনের বাজার ও সাপ্তাহিক ইস্পাত পত্রিকার স্টাফবৃন্দ।

এই প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী কল্যাণ ট্রাষ্টের দুপুরের খাবার বিতরণ

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর