কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বুধবার দুপুরে ২ জনকে ১লাখ টাকা অর্থদন্ড করেছে।

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা
ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুরে পদ্মার পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে রফিকুল ইসলাম (৪২) ও আরিফুল ইসলাম (৪০) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

এসময় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, অবৈধভাবে কেউ মাটি বালি উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন-এই অভিযান চলমান থাকবে।

Glive24.com Logo 252x68 px White ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর