দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২৭, ২০২৩
দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য ৭২ বোতল ফেন্সিডিল বিক্রির অভিযোগে স্বামী সাহাবুল (৪৯) কে দুই বছর এবং স্ত্রী বিলকিচ আক্তার (৪২) নামে তিন বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে সাহাবুলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস কারাদন্ড এবং স্ত্রী বিলকিচ আক্তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।

দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড

দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড

দৌলতপুরে মাদক মামলায় স্বামী স্ত্রীর কারাদন্ড

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ বিশেষ জজের আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর জেলা পুলিশের পাহাড়ায় কারাগারে প্রেরণ করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামের মৃত ছফের মালিথার ছেলে সাহাবুল ও তার স্ত্রী বিলকিচ আক্তার।

মামলা সূত্রে জানা যায় ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারীতে অভিযুক্ত সাহাবুল ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল চোরাচালান করে নিয়ে এসে নিজেদের যৌথ দখলী বসত ঘরে সংরক্ষণ করে স্ত্রীর সহযোগিতায় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার কল্যানপুর গ্রামে অভিযান পরিচালনার সময়ে তাদেরকে ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

পরবর্তীতে বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক মিজানুর রহমান তদন্ত শেষে গত ২০১৮ সালের ২২ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষনা করেন।

আরও পড়ুন: