কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে একটি অভিজাত রেস্টুরেন্টে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের আয়োজনে এবং নৈতিক কুষ্টিয়ার সার্বিক ব্যবস্থাপনায় সেমিনার ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় আদর্শ সমাজ বিনির্মানে নবীন আলেমদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুহাম্মাদ কামাল উদ্দীনের সঞ্চালনা ও কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নদবী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা ফিরোজুল আলম সাহেব।
উদ্বোধনী বক্তব্য পেশ করেন “নৈতিক কুষ্টিয়া” এর আহবায়ক হাফেজ আরিফুজ্জামান ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।
এছাড়াও বিশেষ আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত উপদেষ্টা মাওলানা ইব্রাহিম কাসেমী, বাংলাদেশ মাদরাসা কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মুফতী জহির ইবনে মুসলিম, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, হাজী ইদ্রিস আলী বিশ্বাস আল্লারদর্গা মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা শামসুল হক, বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কামাল কাসেমী, মেহেরপুর জেলা উলামা পরিষদের সম্মানিত সভাপতি মুফতী হাফিজুর রহমান,কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল লতিফ খান , আবু তাহের মিসবাহ সাহেবের জামাতা মাওলানা মনির নদভী।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর মহিউদ্দীন, কুষ্টিয়া জেলা ইমাম পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা উলামা পরিষদের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল হাকিম , কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আসাদুজ্জামান, কুষ্টিয়া জেলা উলামা পরিষদ দৌলতপুর থানার সাংগঠনিক সম্পাদক মাওলানা মশিউর রহমানসহ অন্যান্যরা।
পরে নবীন আলেমদের সংবর্ধনা প্রদান করা হয়।
