কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের আশ্বাসে চার দিন পর কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তারুজ্জামান আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়ায় প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

কুষ্টিয়ায় প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার
কুষ্টিয়ায় প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

তিনি বলেন, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে। তবে আমাদের দাবি মেনে না নিলে ঈদের পরে কঠোর আন্দোলনে যাব।

এ বিষয়ে কথা বলতে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় প্রশাসনের আশ্বাসে বাস ধর্মঘট প্রত্যাহার

এর আগে বাস শ্রমিকদের মারধর ও বাসের ট্রিপ বাড়ানোকে কেন্দ্র করে গত শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর ও খুলনাগামী বাস চলাচল বন্ধ করে দেয় কুষ্টিয়া জেলার বাস মালিক ও শ্রমিকরা। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর