দৌলতপুরে মানব কল্যাণ ট্রাস্টে'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়ার দৌলতপুরে মানব কল্যাণ ট্রাস্টে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ০৪ নং মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে মঙ্গলবার (৮ এপ্রিল -২০২৩) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুরে মানব কল্যাণ ট্রাস্টে’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোফাজ্জেল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাষ্টার, বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস।
হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম জাদু মোল্লা, আওয়ামী লীগ নেতা ও মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি মহিফুল ইসলাম হিটলার, সহসভাপতি জিয়ারুল ইসলাম মুন্না,সাধারণ সম্পাদক সুলাইমান, জাহাংগীর আলম মেম্বার, আওয়ামী লীগ নেতা খন্দকার কামরুল ইসলামসহ, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

