খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৬ই এপ্রিল ২০২৩, ৮:৫১ এএম

কুষ্টিয়ার খোকসাতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(৬ই এপ্রিল) বৃহস্পতিবার সকাল প্রায় ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি দল খোকসা উপজেলার শমসপুর ইউনিয়নের শমসপুর গ্ৰাম থেকে অভিযান পরিচালনা করে । মৃত মনতাজ আলী শেখের ছেলে রেজাউল করিম (৩৪) আটক করে। এই সময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা শমসপুর গ্ৰামে অভিযান পরিচালনা করে। রেজাউল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ৭৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ সারনী ১০ (ক) ধারায় খোকসা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৩ তারিখ ৬/৪/২০২৩ এসময় উদ্ধারকৃত ৭৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে খোকসা থানায় সোপর্দ করা হয়েছে।
মন্তব্য