কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ২, ২০২৩
কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়া হাইস্কুল এর ২০২৩ সালের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, রবিবার সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান করা হয়েছে।

কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুষ্টিয়া হাইস্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাবানা ইয়াসমিন, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সোহেল রানা সহ, সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিয়া শিক্ষক আব্দুল আলিম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতিগঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ রোধ করতে এগিয়ে আসতে আহ্বান জানান।