কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৪০ পিস ইয়াবা সহ রাজু আহম্মেদ (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। রাজু আহম্মেদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঝাউদিয়া (মধ্যপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ইয়াবা সহ রাজু আহম্মেদ গ্রেফতার
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৩১ মার্চ ২০২৩ ইং তারিখ রাত ০১:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সংগ্রামপুর ভিটাপাড়া গ্রামে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রাজু আহম্মেদ কে গ্রেফতার করে।
উক্ত অভিযানে ১৪০ পিস ইয়াবা, যাহার আনুমানিক মূল্য ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
