৯ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
শিশুটির বয়স মাত্র নয় বছর । তার উপর বাক প্রতিবন্ধী । অবুঝ এই শিশুটির উপর যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের পঁয়ত্রিশ বছরের যুবক আনারুলের বিরুদ্ধে । ঘটনার পর থেকে দ্বারে দ্বারে ঘুরেছে শিশুটির পরিবারের লোকজন । কিন্তু বিচার না পেয়ে অবশেষে শুক্রবার দশই ফেব্রুয়ারী রাত নয়টার দিকে বিচারের আশায় কুমারখালী থানায় হাজির হয় পরিবারের লোকজন । আনারুলকে ইতিমধ্যে কুষ্টিয়া কুমারখালী থানার পুলিশ গ্রেফতার করেছে । সে বর্তমানে কুমারখালী থানা হাজতে আছে ।

৯ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে যুবক আটক
এই বিষয়ে ভোক্তভোগী শিুশুটির চাচা বাবু বাদী হয়ে কুষ্টিয়া কুমারখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন ।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, আনারুল ইসলাম এর বাড়ী ও যৌন নিপীড়নের শিকার শিশুটির বাড়ী পাশাপাশি। আনারুল এর হামিদা নামের ৫ বছরের একটি কন্য সন্তান আছে । যৌন নিপীড়নের শিকার শিশুটি আনারুল এর মেয়ের সাথে খেলা করতে তার বাড়ীতে যাইতো। কিন্তু ৮ ফেব্রুয়ারী বুধবার শিশুটি বিকাল অনুমান ৫টা ৩০ মিনিটের সময় হামিদার সাথে খেলা করতে আনারুল এর বাড়ীতে যায় এবং সেই দিন আনারুল এর বাড়ীতে কেউ না থাকায় সন্ধা অনুমান ৬ টার সময় আনারুল প্রতিবন্ধী শিশুটিকে তার শোবার ঘরের মধ্যে নিয়ে যায় এবং শিশুটির পরিহিত হাফ প্যান্ট খুলিয়া ধর্ষণের চেষ্টা করে।

সেই সময় শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করিতে করিতে আনারুলের ঘরের সামনে গিয়ে শিশুটির নাম ধরে ডাকাডাকি করিলে আনারুল শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে রেখে পিছনের লোহার দরজা দিয়ে পালিয়ে যায় ।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোহসীন হোসাইন বলেন, আমরা এজাহার পেয়েছি এবং ইতিমধ্যে আসামীকে আটক করা হয়েছে । শনিবার আসামীকে কোর্টে চালান করা হবে ।
