কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

“স্মার্ট লাইভষ্টক,স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার মিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মিরপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

মিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন
মিরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্ত প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ও মিরপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ প্রদর্শনী উদ্বোধন করেন মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হারুন অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এস এম মাহমুদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম,উপজেলা তুলা উন্নয়ন অফিসার আব্দুস সাত্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করিম। মিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসানুর খান তাপস,মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস,

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিগণ।এ সময় মিরপুর উপজেলা খামারীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুবায়ের হোসেন মিলন।

 

প্রদর্শনীর মাধ্যমে খামারিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রশাসন।প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় মিরপুর উপজেলার খামারিরা তাদের পোষা গরু,ছাগল,পাখি, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে।

মেলায় ৩৭ টি স্টলে খামারীরা পশু,পাখি,ঔষধপত্র সহ বিভিন্ন গো খাদ্য প্রদর্শীত করে। এবং মেলা শেষে ৫ টা ক্যাটাগরিতে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর