কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড জড়িত থাকার অপরাধে বৃহৎ সংখ্যক  শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এদের মধ্যে একটি বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার এবং বিভিন্ন বিভাগের মোট ২১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া ৪ জনকে ভবিষ্যতে কখনো শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত না থাকার মর্মে সতর্ক করা হয়েছে। 

 

গতকাল শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক কয়েকটি অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। 

 

শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লোক প্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। তারা হচ্ছেন – ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কাইয়ুম মোস্তফা, আল নাজিব মাহি, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হোসেন বরকত। একই কারণে উক্ত বিভাগের সায়েম হাফিজ সিয়াম, মুজাহেদুল ইসলাম মিম, আব্দুল ফাত্তাহ আকিব এবং নবী হোসেন শুভ কে ১ বছর করে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল হালিম ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহসানুল হাবিব কে সতর্ক করেছে প্রশাসন। 

 

এছাড়াও র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৭ শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তাদের মধ্যে দুইজনকে দুই বছর ও ১৫ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। 

 

২ বছরের জন্য বহিষ্কৃতরা হচ্ছেন – সানি নেহালি ও সানাউল করিম এবং ১ বছরের জন্য বহিষ্কৃতরা হচ্ছেন – শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান এবং মাহাথির জিসান। 

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ওই বিভাগে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ ওঠার পর বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনে র‌্যাগিংয়ের ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর