কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে ঘিরে বিতর্ক

বিশেষ প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেনের কন্ঠসদৃশ্য আসামীর পরিবারের সদস্যদের সাথে কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। ৪৫ সেকেন্ডের সেই অডিও ক্লিপটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে দাবী করা হচ্ছে হত্যা মামলার এক আসামিকে চার্জশিট থেকে বাদ দিতে টাকা দাবী করেছেন এই কর্মকর্তা। অডিওতে শোনা যায়, ‘মাত্র ১৫ লাখ টাকা নিয়ে কতটা করা যায়’। ’আমার কাছে এসেছে মাত্র ৩-৪ লাখ টাকা’। ’বিল পাস হয়ে গেলেই চার্জশিট দেবো, ‘কাল আসলে পৌরসু’ই যাবো স্যারের কাছে’। বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে জেলাজুড়ে। 

 

অভিযোগের বিষয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা এলাকার সেই হত্যা মামলার আসামী  মোমিন হোসেনের পরিবারের সাথে কথা বলে প্রতিবেদক। মোমিন হোসেনের মা সেফালি খাতুন জানান, পদ্মানদীর চরদখল নিয়ে লালন হোসেন ও ফাজিল কবিরাজ জোড়া হত্যার ঘটনায় ২০২৫ সালের ২৯ অক্টোবর তার ছেলে মোমিন হোসেন ওই একই এলাকার রাইন প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। এরপর সেই মামলার চার্জশিট থেকে মোমিনের নাম বাদ দিতে ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন দুই দফায় ৬ লাখ ৮০ হাজার টাকা নেয় তার থেকে। এর ৫ মাস পর কারাগারে থাকা অবস্থায় মোমিনকে আবারও অন্য দু’টি মামলায় ঢুকিয়ে সেই মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন দাবী করে ২০ লাখ টাকা। সেই টাকা না দেওয়ায় হত্যার হুমকী-ধামকীও দেওয়ার অভিযোগ করেন সেফালি। পরে মোমিনকে আরও একটি মামলায় নতুন করে অন্তর্ভূক্ত করা হয়। 

 

এছাড়াও পুলিশের দাবী করা টাকা না দেওয়ায় মাঝে মাঝেই পুলিশ এসে তাদের হুমকী-ধামকী দেয়াসহ মোমিনের স্ত্রী জুই খাতুন, চাচি রোজিনা খাতুন ও বোন লামিয়া আক্তারকে স্থানীয় ক্যম্পে তুলে নিয়ে গিয়ে আটকে রাখারও অভিযোগ করেন মোমিনের ভাবি বৃষ্টি খাতুনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

 

একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রাও। অডিও ফাঁসের বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবী করছেন তারা। 

 

তবে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে অভিযুক্ত ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলছেন, এমন অডিও কোথা থেকে এলো তা জানান নেই তার। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবী করেন তিনি।

 

আর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড আপস্) ফয়সাল মাহমুদ জানিয়েছেন,  বিষয়টি তদন্ত করে  সত্যতা মিললে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

ভেড়ামারা উপজেলার পদ্মানদীর চর দখল নিয়ে লালন হোসেন ও ফাজিল কবিরাজ জোড়া খুনের  ঘটনায় ২০২৫ সালের ২৯ অক্টোবর ওই এলাকার মোমিন হোসেন ও রাইন প্রামানিককে গ্রেফতার করে পুলিশ। এরপর আরো দুটি মামলায় তাদের আটক দেখানো হয়। সেই মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতেই টাকা দাবীর অভিযোগ উঠে পুলিশ কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এর সুষ্ঠ তদন্ত ও আসামীদের পরিবারকে হয়রানির হাত থেকে মুক্তি দিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী এলাকাবাসীর।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর