কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গড়াই নদীতে রাজন বাহিনীর গুলিবর্ষণ

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে গুলিবিদ্ধ হয়ে খাইরুল শেখ  নামে এক যুবক আহত হয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নদীতে নৌকায় পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজন ও তার বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছে আহতের পরিবার। আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

 

পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে অন্ধকারের মধ্যে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

 

উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে সেখানে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন জানান, আহতের শরীরে অস্ত্রোপচার প্রয়োজন। 

 

আহত খাইরুলের বড় ভাই  বলেন, আমার ভাই নৌকায় নদী পার হওয়ার সময় হইচই করে চিৎকার করলে রাজন ও তার বাহিনীর লোকজন অন্ধকারের মধ্যে গুলি চালায়। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় অত্যাচার করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এদিকে অভিযুক্ত রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব যায়নি।

 

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর