কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খেলাধুলা যুবসমাজকে বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখে: জয়নাল প্রধান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে আন্তঃজেলা মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) রাতে হাটশ হরিপুর গড়াই স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক হাসান আলী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

এসময় জয়নাল আবেদীন প্রধান বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। শুধু বিনোদন নয়, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে আয়োজকদের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

 

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সুমি এন্টারপ্রাইজ ও সেরা বন্ধু দল। স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর