কুমারখালী প্রতিনিধি ॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজসহ অন্যান্যরা।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রাইসুল ইসলাম জানান, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অন্ষ্ঠুানের মধ্যদিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হবে।









