কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার বংশীতলায় ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলায় শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বংশীতলা স্মৃতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান।

 

আয়োজকেরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। 

 

এসময় জয়নাল আবেদীন প্রধান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি ধারণ করে এ ধরনের ক্রীড়া আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারলে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পরে তিনি খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর