খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আব্দুল আলীমকে (৩৪) গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল আলীম আমবাড়ীয়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্য অনুযায়ী, অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা হিসেবে উল্লেখিত এবং অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।









