কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় সিরাজগঞ্জ আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে সিরাজগঞ্জ আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. হামিদুল ইসলাম টিটনকে (৪৮) গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ। 

 

গতকাল ‎বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদুল ইসলাম টিটন দক্ষিণ ভবানীপুর গ্রামের সিকান্দার প্রামাণিকের ছেলে।

‎

‎পুলিশ সূত্রে জানা গেছে, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখের সার্বিক দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. জয়নুল আবেদীন। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।

‎

‎পুলিশ জানায়, সিরাজগঞ্জের সি/আর ৪৩৭/১৮ নম্বর মামলায় হামিদুল ইসলাম টিটনের বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লাখ ৭৮ হাজার ৩৫৩ টাকা অর্থদণ্ডের রায় দেন যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

‎

‎ভেড়ামারা থানার ওসি মো. শামীম শেখ জানান, মামলার রায় ঘোষণার পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

‎

‎পুলিশ আরও জানায়, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অপরাধ দমনে ভেড়ামারা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর