কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন থেকে প্রধান আসামিদের নাম বাদ

দৌলতপুর প্রতিনিধি ॥ নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউপি’র জামালপুরে হত্যা মামলায় প্রধান আসামীদের তদন্ত রিপোর্ট থেকে বাদদেয়ায় ভুক্তভোগীরা রবিবার সকাল ১১টায় আল্লার দর্গা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করেছে।

 

লিখিত বক্তব্যে নিহতের স্ত্রী ও বাদী নিহতের মা মোছাঃ রজনী আখতার লিখিত বক্তব্য জানান, গত ২৯-১১-২০২৫ ইং তারিখ বেলা ১২:০০ টায় প্রকাশ্য দিবালোকে মহিষকুন্ডি মাটপাড়া মাঠে মোঃ জনি, পিতা-মৃত জাকির, মাতা-মাসাম্মদ হাসোয়ারা খাতুন, গ্রাম- জামালপুর, ইউনিয়ন-প্রাগপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে একদল মাদক চোরাকারবারি, ধারালো অস্ত্রের আঘাতে খুন করে, ২৬ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মা, যার নম্বর ৩৭, তারিখ-৩০-১২-২০২৫। এই মামলার তদন্তকারী অফিসার দীর্ঘ সময় তদন্তে কালক্ষেপণ করে, সর্বশেষে কুষ্টিয়া কোটে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রেরণ করেন।

 

প্রকাশ থাকে যে পূর্বে নাটোর হতে ১ নম্বর ও ৫ নম্বর আসামীকে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের স্বীকারোক্তি সাপেক্ষে মামলায় অন্তর্ভুক্তির সত্যতা প্রতিয়মান হয় বলে জানানো হয়। চূড়ান্ত প্রতিবেদনে বাদীর মতামতের তোয়াক্কা না করে এজাহারভুক্ত এক ও দুই নম্বর আসামি সহ আট জনের নাম অদৃশ্য কারণে চূড়ান্ত প্রতিবেদনে বাদ দেন, যা অন্যায় এবং বেইমানি। আমাদের সাথে কোন প্রকার আলোচনা না করেই প্রতিবেদন দেওয়া হয়েছে, আমি আদালতের মাধ্যমে সঠিক তদন্ত চাই। সংবাদ সম্মেলনে আমরা এই তদন্ত প্রতিবেদনে চরম হতাশ এবং ক্ষুব্ধ এই অদৃশ্য কারণে অপ্রাসঙ্গিক এবং নীতিবর্জিত মামলার প্রতিবেদনটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। নিহতের স্ত্রী-সন্তান ও অসহায় মায়ের পক্ষে সাংবাদিকদের উদ্দেশ্যে নিহতের মা বলেন, সত্য সংবাদ তুলে ধরে  সুবিচার পেতে সহযোগিতা করবেন। সংবাদ সম্মেলনে এলাকার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর