কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর জন্য দোয়া

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ঈদগাহ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎

‎অনুষ্ঠানে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজিম বাবু এবং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বুলবুল কবির।

‎

‎বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে বাহাদুরপুর ইউনিয়নে বিএনপি মনোনীত কোনো প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হননি। এবার সেই সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান তাঁরা।

‎

‎বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম।

‎

‎বক্তব্য শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর