কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তিনবছরে ৬ আন্দোলনের ফলে বৃহস্পতিবার থামছে ট্রেন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন চত্বরে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি দীর্ঘদিনের। ২০২৩ সাল থেকে চলতি বছরের জুনমাস পর্যন্ত অন্তত ৬বার স্টেশন চত্বরে আন্দোলন – সংগ্রাম ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাঁদের দাবির প্রেক্ষিতে অবশেষে আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে এই স্টেশনে থামবে ৭২৫/৭২৬ নম্বর আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জহুরা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

 

এ দিকে এক্সপ্রেস ট্রেন থামার খবরে আনন্দিত এলাকাবাসী রেলস্টেশন চত্বরে পরিস্কার – পরিছন্নতা অভিযান ও স্টেশন এলাকার গাছে রঙ করার কাজ শুরু করেছেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এসব কর্মযজ্ঞ শুরু করেন তারা।

 

সকাল ১১টার দিকে কুমারখালী স্টেশন চত্বরে গিয়ে দেখা যায়, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও কুমারখালী সরকারি সরকারি কলেজের স্কাউট দল পরিস্কার – পরিছন্নতার কাজ করছেন। একদল শ্রমিক গাছের গোড়া ও স্টেশনের নেমপ্লেটে রং লাগানোর কাজ করছেন।

 

এবিষয়ে যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস বলেন, কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য তিনবছরে ৬ বার আন্দোলন করা হয়েছে। অবশেষে আগামী ১৫ অক্টোবর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি থামতে যাচ্ছে। এতে সকলেই খুশি। প্রথমদিনে ট্রেনের যাত্রীরা যেন বুঝতে পারে স্টেশনটি সুন্দর ও পরিছন্ন।তাই এমন উদ্যোগ।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর