বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশের কার্ডিয়াক সার্জারীর অগ্রদূত প্রফেসর ডাঃ এস আর খানের অনবদ্য অবদানের স্বৃকীতি স্বরুপ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি।
সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাকে শুভেচ্ছা জানানো হয়। এসময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি কর্মকর্তা আব্দুল আজিজ, এনামুল হক, বাবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় তিনি কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাথে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়ে বলেন, এই প্রতিষ্ঠান সল্প খরচে প্রতিনিয়ত মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তিনি কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাফল্য কামনা করেন। তিনি তার ছোট বোন প্রয়াত নিলুফার রহমান এ্যানির অনুপ্রেরনার কথা উল্লেখ করে বলেন, স্বাস্থ ক্ষেত্রে যত অনুষ্ঠান কর্মসূচি হত এ্যানি উপস্থিত থেকে সকলকে অনুপ্রেরনা দিত। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য বাংলাদেশের চিকিৎসাঙ্গনের একজন কিংবদন্তি কার্ডিয়াক সার্জন, অধ্যাপক ডা. সিরাজুর রহমান খান। সবার কাছে পরিচিত এস আর খান নামে ১৯৭৮ সালে যুক্তরাজ্য থেকে নিজেই গাড়ি চালিয়ে প্রায় ১৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১১টি দেশ ঘুরে বাংলাদেশে ফিরেছিলেন তিনি। তার আগে যুক্তরাজ্য থেকে অর্জন করেছেন এফ আর সি এস এবং সেখানে প্রায় ১২ বছর হৃদরোগের সার্জারিতে প্রশিক্ষণ নিয়েছেন। এরপর দেশের চিকিৎসাব্যবস্থায় যুক্ত হয় তার অসামান্য অবদান। ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর, তার হাত ধরেই বাংলাদেশে প্রথম ওপেন হার্ট সার্জারির সূচনা হয়।









