কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

টিউমার সন্দেহে জানা গেল ৭মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে হত্যার হুমকি দিয়ে ১৪ বছর বয়সি এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ নানার বিরুদ্ধে। লাগাতর ধর্ষণের পর সম্প্রতি শিশুটি পেটে ব্যাথা অনুভব করলে স্বজনরা স্থানীয় গাইনী দিয়ে পরীক্ষা-নিরিক্ষার করান। পরীক্ষায় প্রাথমিকভাবে জানা গেছে ওই শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা।

 

৫৫ বছর বয়সি অভিযুক্ত সৎ নানা রইচ উদ্দিন উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙা গ্রামের মৃত নাদের উদ্দিনের ছেলে। বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা ফুঁসে উঠে এবং অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেন তারা। তবে পুলিশ পৌছানোর আগেই কৌশলে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

 

পুলিশ ও স্বজনরা জানায়, প্রায় এক যুগ আগে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে শিশুটির মা মারা যান। পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করলে শিশুটির সৎ মা তাকে সৎ নানার বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে একা পেয়ে ফাকা বাড়িতে হত্যার হুমকি দিয়ে প্রায় একবছর ধরে শিশুটি ধর্ষণ করে আসছেন সৎ নানা রইচ উদ্দিন। সম্প্রতি শিশুটি পেটে ব্যাথা অনুভব করলে প্রাথমিকভাবে ধারণা করা হয় তার টিউমার হয়েছে। এরপর স্থানীয় এক গাইনী পরীক্ষা-নিরিক্ষার পর বলে শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে আজ মঙ্গলবার সকালে স্থানীয় ক্ষুব্ধ জনগণ অভিযুক্ত রইচ উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই কৌশলে সটকে পড়েন অভিযুক্ত সৎ নানা।

 

বর্তমানে ঘটনার শিকার ও শিশু ও তার আসল নানী-মা কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে।

 

জানতে চাইলে শিশুটির নানী বলেন, ‘ হত্যার হুমকি দিয়ে নাতনীকে প্রায় একবছর ধরে ধর্ষণ করেছে লম্পট সৎ নানা। পেটের ব্যাথার কথা শুনে বাড়ির পাশের চাউনী ( গাইনী)কে দেখালাম। তিনি বললেন বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে লোকজন আসামিকে ধরে আনে পুলিশকে খবর দিয়েছিল। কিন্তু পুলিশ আসার আগেই পালিয়ে যায়।’

 

শিশুটির মামা বলেন, ‘একাধিকবার ধর্ষণের পর মেয়েটি অন্তঃসত্ত্বা। সঠিক বিচারের আশায় থানায় মামলা করতে এসেছি। উপযুক্ত শাস্তি চাই। ‘

 

পুলিশ যাওয়ার আগেই কৌশলে অভিযুক্ত সৎ নানা পালিয়ে গেলেও শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, থানায় ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর