নিজ সংবাদ ॥ জামাল সীড কোম্পানীর ভুট্টা বীজ বিষয়ক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় শহরের একটি রেস্তরায় এ আলোচনা সভার আয়োজন করেন কোম্পানীর পরিবেশক কুষ্টিয়ার অন্যতম বীজ বিক্রেতা প্রতিষ্ঠান সাগর সীড স্টোর।
রিয়াজ মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামাল সীড কোম্পানীর জিএম রেজাউল করিম, ডিভিশন ম্যানেজার শাকিল আহমেদ, স্থানীয় কর্মকর্তা বাপ্পারাজ আলী ও শামীম আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবেশক এম জেড সাঈদী সাগর।
আলোচনায় অংশ নেন জেলার প্রায় ৬৫ জন ডিলার ও ব্যবসায়ী। এ সময় জামাল সীডের ভুট্টার গুনগত মান ও অধিক ফলনের বিষয়টি তুলে ধরেন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে ডিলার ও ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানীর কর্মকর্তারা।









