কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের পাল্টা-পাল্টি কর্মসূচি, ওসিসহ আহত ২ 

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে একই সময়ে দুই দল কর্মসূচি ঘোষণা করলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামসহ অন্তত দুজন আহত হয়েছেন। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মসজিদে রাজনৈতিক আলোচনা করা হচ্ছে, এমন অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে গতকাল শনিবার (৩ অক্টোবর) বিকেলে আজুতলা বাজারে জামায়াত ও বিএনপির পক্ষ থেকে পৃথক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই স্থান ও সময়ে দুই দল কর্মসূচি ঘোষণা করলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। 

 

বিকেলে জামায়াতের নেতাকর্মীরা কর্মসূচি পালন শেষে স্থান ত্যাগ করার পরপরই বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে জামায়াতের কিছু নেতার ওপর চড়াও হন। কথা কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া। 

 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও উভয় পক্ষকে ছত্রভঙ্গ করতে গিয়ে মিরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম আহত হন। 

 

ওসি শহিদুল ইসলাম শহিদ সাংবাদিকদের বলেছেন, “হালকা আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর