কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ইউপি যুবলীগের সভাপতি হেলাল আটক

পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় বেতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার বেতবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হেলাল উদ্দিন (৪৫) বেতবাড়ীয়া ইউনিয়নের জাগলবা গ্রামের মৃত নিয়ামত আলী শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বেতবাড়ীয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধি সংগঠনের নেতা অস্থিতিশীলতা সৃষ্টিকারী ৩নং বেতবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন উদ্দিনকে আটক করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর