কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পূর্ববিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে জখম

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে একই পরিবারের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকায় আরজেত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

 

এজাহারে মো. রেজাউল করিম ওরফে রাজা (৫৫), মো. মেহেদী হাসান রাজিব (২৫) ও মো. শফিউল (৬০)-এর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয়, পূর্ববিরোধের জেরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মো. মাসুদ রানা (৪২)-এর ওপর হামলা চালানো হয়। 

 

এতে তাঁর মাথা, নাকসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে মারফত আলী (৪০)-কেও কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে। এ সময় তাঁর পকেট থেকে ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করেন বাদী।

 

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা ও পারিবারিক আলোচনার কারণে থানায় এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করেন বাদী মোছা. মৌসুমী আক্তার।

 

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর