কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন উজানগ্রাম ইউনিয়নের বৃত্তিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জাহিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প। গ্রেপ্তারকৃত জাহিদুর রহমান কুষ্টিয়ার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত্তিকাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আনোয়ার জোয়াদ্দার এবং মায়ের নাম রিনা খাতুন। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত সোয়া ৮টার দিকে বৃত্তিপাড়া বাজারস্থ আরিশা ডিজিটাল ব্রিজ স্কেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন মো. জাহিদুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর