কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব (৬০) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খন্দকার এহসান হাবিব দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলযোগে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন সাবেক সেনা সদস্য এহসান হাবিব।

পথে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পেছন থেকে আসা একটি অবৈধ শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিবারের সদস্যদের ভাষ্যমতে, এহসান হাবিব আগে থেকেই অসুস্থ ছিলেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য খন্দকার এহসান হাবিব নিহত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর