বিশেষ প্রতিনিধি ॥ বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ষীয়ান শিক্ষক নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত কাজী আবদুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দিনমনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ শিক্ষক সমিতি, কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়া জেলা শাখার কার্যকরি সভাপতি শাহাজ্জেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া। সভায় বক্তারা প্রয়াত কাজী আবদুর রাজ্জাকের শিক্ষা ক্ষেত্রে অবদান এবং শিক্ষক সমাজের অধিকার আদায়ে তাঁর অসামান্য ভূমিকা স্মরণ করেন। আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সিরাজুল মালিথা, বাকশিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা, শিক্ষক কর্মচারী ঐক্যজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুর রহমান বকুল, বাশিস কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি সালাউদ্দিন খান, আয়েন উদ্দিন, শহিদুল ইসলাম, সলেমান বিশ্বাস, অতিরিক্ত সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ পাল, আব্দুল আলিম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, অনুষ্ঠান সঞ্চালনা করেন, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিচুর রহমান।









