কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের মৃত ছানাউল্লার ছেলে  এর আদালতে মামলা চলমান জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে  বলেন, দৌলতপুর থানাধীন কালিদাসপুর মৌজার আর এস খতিয়ান ৮৫৪ ও আর এস ৬০৩৪ দাগে ২.৯৭ একর জমি আমি পৈত্রিক সূত্রে ওয়ারিশ মূলে মালিক। উক্ত জমিতে আমাদের মেহেগনী গাছের  বাগান রয়েছে । রিনা খাতুন নামে এক ব্যক্তি এই বাগান কেটে নেওয়ার এবং জমির দখল নেওয়ার হুমকি ধমকি দিয়ে আসছে। 

আমি সহ আমার শরিকগন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে দৌলতপুর সিনিয়র সহকারী জজ আদালতে ২০১৫ দেওয়ানি মামলা করি। মামলা নাম্বার ৫৩। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। হঠাৎ রিনা খাতুন তার লোকজন নিয়ে ১৭ ও ১৮ ই সেপ্টেম্বর সকালে বাগানের গাছপালা কেটে দখল নেয়ার চেষ্টা করে। এলাকাবাসী ও আমরা বাঁধা প্রদান করায় তারা গাছ রেখে চলে যায় কিন্তু আমাদের এ সময় হত্যার উদ্দেশ্যে হুমকি ধামকে প্রদর্শন করে রিনা খাতুনের লোকজন। আইন ও প্রশাসনের কাছে সঠিক সমাধান চাই আমরা।

এদিকে রিনা খাতুন বলেন, ওই জমি আমাদের আমি কুষ্টিয়া সিনিয়র  জজ আদালত থেকে দুইটা রায় পেয়েছি এবং আমি দৌলতপুর থানায় আমার জমির দখল করে থাকার বিষয় নিয়ে অভিযোগ করলে পুলিশ তাদের বারবার ডাকলেও তারা থানায় উপস্থিত হন না এবং আমাকে হয়রানি করেন। তাই গতকাল রাতে দৌলতপুর থানা পুলিশ আমাকে ডেকে নিয়ে কাগজপত্র দেখে গাছ কাটার নির্দেশ প্রদান করেছে তাই আমি গাছ কাটতে গিয়েছি। গাছ কাটতে গিয়ে আমাকে তারা লাঞ্ছিত করেছে। এ বিষয়ে  সঠিক বিচার চাই আমি।

এদিকে রিনা খাতুন এর অভিযোগ তদন্তকারী অফিসার দৌলতপুর থানার এসআই মতিউর রহমান বলেন, রিনা খাতুন এমন একটি বিষয় নিয়ে  অভিযোগ করেছে কিন্তু অভিযুক্তদের ডাকলে কেউ হাজির হন নাই। তবে রিনা খাতুন কে সরাসরি গাছ কাটার নির্দেশ দেন নাই বলে তিনি দাবি করেন। এ সময় মতিউর রহমান  বলেন কাগজপত্র  সঠিক থাকলে আপনার গাছ কাটবেন এই টুকু বলেছি। তবে সরাসরি আমি নির্দেশ দেই নাই আমি। এলাকার সচেতন মানুষের দাবি বিষয়টি নিয়ে সঠিক সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করা অনুরোধ জানিয়েছে এলাকাবাসী। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর