কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষক যমুনা রাণীর বিরূদ্ধে অনিয়মিত উপস্থিত হওয়ার অভিযোগ 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রায়ই অনিয়মিত ভাবে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম যমুনা রানী। তিনি খোকসা উপজেলার চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষক যমুনা রাণী বুধবার(১৬ সেপ্টেম্বর) বিদ্যালয়ে উপস্থিত হন সকাল ৯ টা ১৫ মিনিটে। গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপস্থিত হন সকাল ৯ টা ১৫ মিনিটে।

শিক্ষকদের স্কুলে দেরি করে আসা এবং ঠিকমতো দায়িত্ব পালন না করেও নিয়মিত বেতন-ভাতা তুলে নেওয়ার ঘটনাটি নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার চরম পরিপন্থী। বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরি বিধিমালা অনুযায়ী, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। যদি কোনো শিক্ষক নিয়মিত দেরিতে আসেন বা বিদ্যালয়ে অনুপস্থিত থেকে বেতন নেন, তবে তার বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চড়বিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি যমুনার রাণীর পক্ষে স্রেফ সাফাই গান।

এবিষয়ে খোকসা উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমানের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগের বিষয়ে আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে খোকসা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা খোন্দকার শরিফুল ইসলামের সাথে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর