খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার জয়ন্তীহাজরা ও বেতবাড়ীয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বেতবাড়ীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সামসুর রহমান আন্নু (৪১) এবং জয়ন্তীহাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
সামসুর রহমান আন্নু বামনপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে ও নজরুল ইসলাম জয়ন্তীহাজরা গ্রামের মৃত বাহাদুর মল্লিকের ছেলে। খোকসা থানা পুলিশ জানায়, বুধবার রাত সোয়া ১১টার দিকে অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এলাকাভিত্তিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। খোকসা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









