কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন, অপরজনকে ছয়মাসের কারাদন্ড

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদক মামলায় শরিফুল ইসলাম নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং মহসিন নামে আরেকজনকে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। সে সঙ্গে শরিফুলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড এবং মহসিনকে ১০০০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের কারাদন্ডের আদেশ দেন আদালত।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক নাদিরা সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাঁদের দ্রুত গ্রেপ্তার করে সাজা পরোয়ানা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এ্যাড মো: হাফিজুল ইসলাম মুনীর।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতপুর উপজেলার বাহিরমাদি সদরঘাট এলাকার আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম এবং মৃত মইনউদ্দীন মন্ডলের ছেলে মহসিন। মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর সকালের দিকে র‌্যাব-১২ একটি টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন করিমন নামক একটি গাড়ীতে করে মিরপুর উপজেলার জিয়া রোড দিয়ে দন্ডপ্রাপ্তরা গাড়ীর সিটের নিচে কৌশলে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২ কেজি গাঁজা বহন করে নেওয়ার সময় র‌্যাব-১২ তাদেরকে আটক করে।

পরে তাঁদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিশদক রাজীব শিকদার তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ অক্টোবরে আদালতে অভিযুক্ত ব্যক্তিদের নামে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর