বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় আবাদি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তেফাজ্জেল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক তোফাজ্জল হোসেন দুপুরে বর্গা নেয়া ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে তেঘরিয়া এলাকায় বজ্রপাতের মুখে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে। তারা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, ‘কৃষক তোফাজ্জল হোসেনের মৃত্যুর বজ্রপাতে হয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। কার কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছেন তারা।









