কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা, আলোচনা ও বক্তব্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রোববার (৩১ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বক্তব্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ জিলহজ খান-এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক বাঁধন এজাজ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদ, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বিপ্লব আহমেদ, সাধারণ সম্পাদক সাকিব হোসাইন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম ড. সবুজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বাংলাদেশ যুব অধিকার পরিষদের ছয় বছরের আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। আনন্দ পদযাত্রা ও আলোচনা সভায় যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর