সংবাদ বিজ্ঞপ্তি ॥ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যেদিয়ে কুষ্টিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপন করা হয়েছে। ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুষ্টিয়ায় বিভিন্ন অনুষ্ঠান মালা হয়। প্রায় প্রতিটি মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে মডেল মসজিদ হলরুমে শিশু-কিশোরদের মধ্যে কেরাত গজল আজান কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ হেলালউজ্জামান এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান।
বাংলাদেশ শিশু একাডেমি ঃ বাংলাদেশ শিশু একাডেমি কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে শনিবার সকাল ১০ টায় শিশু কিশোরদের কেরাত, ইসলামী গান ও আযান ইসলামী প্রতিযোগীতা আয়াজন করা হয়, পরে পুরস্কার বিতরণ করা হয়।
কুষ্টিয়া বড় জামে মসজিদ ঃ কুষ্টিয়া বড় জামে মসজিদে সোমবার বাদ মাগরীব আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মুল আলোচনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদউজ্জামান।
বড় বাজার রাজ্জাক মার্কেট ঃ শহরের এনএস রোড বড় বাজার রাজ্জাক মার্কেট ব্যাবসায়ীদের উদ্যেগে সোমবার বাদ যোহর আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা পেশ করেন বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম এবং মাওলানা রফিকুল ইসলাম।
ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা ঃ কুষ্টিয়া জেলা শহরের মানবিক ও সামাজিক সংগঠন ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা এই উপলক্ষে দুই দিনব্যাপী শিশু-কিশোরদের মধ্যে কেরাত গজল কবিতা আজান উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। সংস্থার চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রধান এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মহম্মদ ইব্রাহিম খলিল এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, সম্পাদক মীর ইমরান আহমেদ ও আরো অনেকে।
কুষ্টিয়া মডেল মসজিদ ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে কুঠিপাড়ায় কুষ্টিয়া মডেল মসজিদে সোমবার বাদ এশা আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। সম্মিলিত পেশাজীবি পরিষদ ঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে সম্মিলিত পেশাজীবি পরিষদ কুষ্টিয়া জেলা শাখার পক্ষথেকে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরন করেন সংগঠনের জেলা সভাপতি এ্যাড.শামিম উল হাসান অপু। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মহামানবের জন্ম দিবস উপলক্ষে আলোচনাসভা, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা, ওয়াজ মাহফিল, দুরুদপাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।









