পুলক সরকার ॥ কুষ্টিয়ার খোকসায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ‘মাদকমুক্ত দেশ গড়ি, মাদককে না বলি’ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলার মোড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসন ভবনের হল ঘরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, ‘মাদক কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানে শুধু নয় বরং সামাজিক সমস্যা। এই সমস্যাকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে প্রতিহত করতে হবে, মাদককে না বলতে হবে। মাদকের ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি মাদক বিরোধী সচেতনতামূলক সভার মতো আরও অনেক কর্মসূচি ভবিষ্যতে আয়োজন করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।









