কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় জুলাই গণ-আন্দোলনের রচনা প্রতিযোগিতা

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় ঐতিহাসিক জুলাই গণআন্দোলনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় খোকসা সরকারি কলেজের একটি কক্ষে ইসলামী ছাত্রশিবিরের খোকসা সরকারি কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ওয়াজেদ আলী, প্রভাষক সালাউদ্দিন, প্রভাষক জাহিদ হাসান রাহাত,আহসান উল্লাহ কিরণ, নাহিদুল ইসলাম রাজু প্রমুখ। এ সময় ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা দক্ষিণ থানা সভাপতি ফজর আলী এবং খোকসা উত্তর থানা সভাপতি রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সিফাত উল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবিলিল্লাহ। আলোচনা শেষে রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মিম খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন সুমাইয়া আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন আম্বিয়া। প্রথম থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের ক্রেস্ট ও বিশেষ বই উপহার দেওয়া হয়। পাশাপাশি রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা বলেন, জুলাই গণআন্দোলনের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশ ও সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যেই এ রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর