দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত লুৎফর রহমানের ছেলে মো. জিয়াউর রহমান ওরফে জিয়ারুল (৪৭) এবং একই এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. মোফাজ্জেল মন্ডলের ছেলে মো. মুন্তাজ মন্ডল (৪৬)। গতকাল সোমবার (২৪ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমানের নেতৃত্বে এসআই মো. মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় গাছের দিয়াড় গ্রামের জহুরুল মোল্লার পুকুরের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









