কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে জেলার বিভিন্ন স্থানের অসহায় মানুষের হাতে চেক প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারঃ) আব্দুল হাই সিদ্দিকী।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সদর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সাংবাদিক নুরুন্নবী বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিগন। কুষ্টিয়া জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ হতে গরীব দুঃস্থ অসহায় ৫৬ জন মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদানের মোট চার লক্ষ দুই হাজার টাকা চেক প্রদান করা হয়েছে।

এসময় বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য হলো তাদের আত্মবিশ্বাস ও জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।

দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানিয়েছেন, জেলার বিভিন্ন অঞ্চল থেকে আবেদনকৃত ৫৬ জন গরীব ও দুঃস্থকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। তাদেকে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে চিকিৎসা ও শিক্ষার জন্যে বিভিন্ন পরিমানে মোট ৪ লাখ দুই হাজার টাকার দেয়া হয়েছে। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে এসব কে হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া কের্টের স্পেশাল পিপি শামিম উল হাসান, সংশ্লিষ্ট কর্মকর্তা সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর